৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
দি নিউজ লায়ন ; ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো নৈহাটি জিআরপি পুলিশ। যার আনুমানিক বাজার মুল্য কয়েক লক্ষাধিক টাকা। উত্তর প্রদেশ এর সালানপুর থেকে ডাউন কোলকাতা গোরক্ষপুর পুরবাঞ্চল এক্সপ্রেসে দুই পাচারাকারী ব্যারাকপুর এর দিকে পাচার করতে জাচ্ছিলো।
গোপন সুত্রে খবর পেয়ে নৈহাটী জিআরপি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে দুই পাচারকারিকে ধরে ফেলে।তাদের কাছ থেকে তিন বস্তা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে পুলিস। এই কচ্ছপ গুলি ইন্ডিয়ান সফট শেল প্রজাতির কচ্ছপ বলে জানাচ্ছেন বন দপ্তরের করমিরা। আজ বন দপ্তরের হাতে এই কচ্ছপগুলি তুলে দেন জিআরপি নৈহাটি পুলিশ।

Post a Comment